October 29, 2026, 3:41 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ঈদ জামায়াত অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ উজির আলী স্কুল মাঠে এ জামায়াত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা সকালে ঈদের জামায়াতে নামাজ আদায় করতে আসেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের মধ্যে কোলাকুলি করেন। নিজেদের মধ্যে কুশল বিনিময় শেষে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ঈদের আনন্দ অসহায়দের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই মূল আনন্দ রয়েছে।

পৌর মেয়র ও ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক কাইউম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, আমরা চেষ্টা করেছি ঈদগাহের উন্নয়নের। ভবিষ্যতে আরও উন্নতি হবে ইনশাআল্লাহ।

জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেন, ঈদ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আমরা প্রত্যেকে সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপন করব, সকলের কাছে এটা আমার অনুরোধ।

উল্লেখ্য, ঝিনাইদহের ৬টি উপজেলায় এ বছর ৪ শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page