October 9, 2026, 7:55 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে গভীর রাতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে হিমশীতল রাতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এসময় সরকারি কে সি কলেজ, ঝিনাইদহ সদর হাসপাতাল, ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্র, শিশু হাসপাতাল এবং পূজা মন্দির সহ বেশকয়েকটি জায়গায় পরিবেশ বান্ধব ডাস্টবিনও বিতরণ করা হয়।

 

সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার পর থেকে জেলা শহরের বিভিন্ন মন্দির, হাসপাতাল, মাদ্রাসা সহ অন্তত ১৭টি স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ নিজ হাতে এসব কম্বল বিতরণ করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট সুবীর কুমার দাশ, সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা) আহমেদ সাদাত, সহকারী কমিশনার এসএম সাদমান উল আলম, তানভীর ইসলাম সাগর, রিমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া শীতবস্ত্র বিতরণকালে জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রাত ৯টার দিকে জেলা শহরের মদনমোহন মন্দিরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে রাতেই শহরের কেসি কলেজ, মা ও শিশু হাসপাতাল, কাঞ্চনপুর গ্রামের আল কোরআন একাডেমী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আরাপপুর বাসস্ট্যান্ড, সুইপার কলোনি, নতুন হাটখোলা বাজারসহ ১৭টি স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ ছাড়া কেসি কলেজ, মা ও শিশু হাসপাতাল, ২৫০ শয্যা সদর হাসপাতাল সহ ১৭টি স্থানে ৩০টি আধুনিক ডাস্টবিন বিতরণ করেন জেলা প্রশাসক।

শীতবস্ত্র ও ডাস্টবিন বিতরণকালে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, তীব্র শীতে আমাদের চারপাশে অসহায় ও ছিন্নমূল অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। এসব মানুষ যেন শীতের তীব্রতা থেকে কিছুটা সুরক্ষিত থাকতে পারে, সেজন্যই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর ত্রান তহবিল থেকে রাতের বেলা সরেজমিনে গিয়ে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে । জেলা প্রশাসনের এই উদ্যোগ চলমান থাকবে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page