February 26, 2026, 1:26 pm
শিরোনামঃ
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান যুক্তরাষ্ট্রের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে কিউবা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে চ্যানেল ২৪ এর সাংবাদিককে মারধরের প্রতিবাদে কঠোর কর্মসূচি ঘোষণা

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : চ্যানেল ২৪ এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর সাদ্দামকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তার বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাদ্দাম হোসেন তার বাড়ি যাচ্ছিল। পথে গাড়াগঞ্জ বাজারে এলে বিপ্লব হোসেন ও ফিরোজ হোসেন নামে দুই ব্যক্তি তাকে মারধর করে। পরে সাদ্দামের স্বজনরা এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার নির্দেশে তার সমর্থকরা সাদ্দামের বাড়িঘরে হামলা চালায়।

সাদ্দামের স্বজনরা জানায়, ২০২২ সালের শুরুর দিকে সাদ্দাম হোসেনের নামে ফেসবুকে বিরূপ মন্তব্য করতো গাড়াগঞ্জ এলাকার বিপ্লব হোসেন। পরে চলতি বছরের জুলাইয়ে গোয়েন্দা পুলিশ বিপ্লব হোসেনকে আটক করে। সেসময় নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ছাড়া পায় বিপ্লব। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে এ হামলা চালিয়েছে বলে জানায় সাদ্দামের সহকর্মীরা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাদ্দামের ওপর এই ন্যাক্কারজক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান,সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু,জেলা প্রেসক্লাব এর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সেলিম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসান, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফিরুল ইসলামসহ জেলা উপজেলার কর্মরত সাংবাদিকরা।

এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শনিবার বেলা ১১ঘটিকায় জেলা উপজেলার সকল প্রেসক্লাব, প্রেস ইউনটি, সাংবাদিক ফোরাম, মিডিয়া হাউজ, রিপোর্টার্স ইউনিট, প্রেস ইউনিট, বাংলাদেশ প্রেসক্লাবসহ সুশীল সমাজ, মানবাধিকার নেতৃবৃন্দ শহরের পোষ্ট অফিস মোড়ে এক কর্মসূচি ঘোষণা করেছেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page