April 10, 2026, 10:05 am
শিরোনামঃ
খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা লিগ্যাল এইডের আয়োজনে এবং জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিনাইদহ জেলা জজ আদালতের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ নাজিমুদ্দৌলা।

উদ্বোধনের পর জেলা জজের নেতৃত্বেই একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের পায়রা চত্বর প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির কার্যারয়ের সামনের সভামঞ্চে গিয়ে মিলিত হয়।

আলোচনা সভা শুরু হওয়ার আগে অতিথিরা লিগ্যাল এইড দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন এবং আইনগত সহায়তা দেওয়ার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা নাজিমুদ্দৌলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক মিজানুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমিন মাতুব্বর, জেলা পুলিশ সুপার আশিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, সিভিল সার্জন সুভ্রা রানী দত্ত, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, জিপি বিকাশ কুমার ঘোষ, পিপি ইসমাইল হোসেন, সিওর নিবার্হী পরিচালক সামছুল আলম প্রমুখ।

আলোচনা সভায় জেলা ও দায়রা জজ নাজিমুদ্দৌলা বলেন, সম্ভাব্য কম খরচে ও কম সময়ে বিচারিক সেবা প্রদান করা লিগ্যাল এইড এর কাজ। ২০০০ সালে লিগ্যাল এইডের জন্ম হয়ে আজ তা পূর্ণাজ্ঞ যৌবন প্রাপ্ত হয়েছে, সাধারণ বিচার প্রার্থীকে এখন আকর্ষণ করে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোন ব্যক্তি যেন অর্থের অভাবে বিচারের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেকারণে লিগ্যাল এইড সকল দরিদ্র ও দুঃখী বিচারপ্রার্থীদের পাশে থাকবে কোন অর্থের প্রয়োজন হবে না। ঝিনাইদহ বর্তমানে লিগ্যাল এইডের বিচারিক সহায়তায় দেশের তৃতীয় অবস্থানে আছে, একজন পূর্ণাজ্ঞ বিচারক পেলে এর আরও উন্নয়ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সমাপনী বক্তব্য দেওয়ার আগে তিনি এবছরের লিগ্যাল এইডের শ্রেষ্ঠ আইনজীবী খান মো. আবুল বাসারকে পুরষ্কৃত করেন ও ক্রেস্ট উপহার দেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজিদুর রহমান।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page