February 26, 2026, 9:52 am
শিরোনামঃ
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান যুক্তরাষ্ট্রের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে কিউবা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহ : ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর সভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।
জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশসহ সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন এখন জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে এবং নানারকম সেবা পেতে জন্ম ও মৃত্যু নিবন্ধন যেমন জরুরী তেমনি জাতীয় পরিচয় পত্র থাকা সব নাগরিকের জন্য বাধ্যতামূলক। তিনি বলেন এই ক্ষেত্রে ঝিনাইদহ জেলা সারা দেশের মধ্যে সব সময়ে এগিয়ে ছিল এবং থাকবে। তিনি বলেন,সার্ভার সমস্যার সমাধানে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page