March 16, 2026, 10:22 pm
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহ : মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং ঝিনাইদহ পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যশোর অফিসের উপপরিচালক রাজু বড়–য়া এবং শ্রমিক প্রতিনিধি শিপলু খান।
প্রধান অতিথি বলেন,শ্রমিকদের অধিকার রক্ষায় মালিক- শ্রমিক সমন্বয় থাকতে হবে। শ্রমিকদের প্রশিক্ষণ থাকতে হবে। শিক্ষা এবং প্রশিক্ষণ ছাড়া কোন পক্ষই নিরাপদ নয়। প্রধান অতিথি বলেন,শ্রমিকদের নিরাপত্তা তাদেরকেই নিশ্চিত করতে হবে। শ্রমিকরা শিক্ষিত হলে কোনটা করা উচিৎ কোনটি উচিৎ নয় তা ঠিক করা সহজ হয়। তাদের পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করা যায়। তিনি বলেন আরেকজনের অসচেতনতায় দুর্ঘটনার অন্যতম কারণ।
আলোচনা সভা শেষে বিটিভির মাধ্যমে সম্প্রচারিত প্রধান উপদেষ্টার মে দিবসের অনুষ্ঠান ভার্চুয়ালী সংযুক্ত করা হয়।
এর আগে শ্রমিক মালিক সহ বিভিন্ন সংগঠনের সমন্বয়েএকটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক আব্দুল আওয়ালের নেতৃত্বে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’- এই স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপিত হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page