October 10, 2026, 1:16 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ফসল উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে সদর উপজেলার গাগান্না গ্রামের মাঠে সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা খামারবাড়ীর অতিরিক্ত পরিচালক ড. ফ ম মাহবুবুর রহমান, উপ-পরিচালক মোফাকখারুল ইসলাম, ডেপুটি চীফ সাদেকুর রহমান, যশোর অঞ্চলে কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিব, উপ-সহকারী কৃষি অফিসার মফিজ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহারে মাটির গঠন ও বুনট উন্নত করে পানি ধারণক্ষমতা বাড়ায়, পানির অপচয় রোধ করে। এ সার মাটির অম্লত্ব ও লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ফসলের উৎপাদন ও গুণগত মান বাড়িয়ে কৃষকের আয় বৃদ্ধিতে সহায়তা করে।
যশোর অঞ্চলে কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে বাস্তাবায়িত প্রদর্শনীর এই মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page