April 10, 2026, 10:15 am
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নারীদের অশ্লীল ভিডিও ধারণের অপরাধে ২ জন আটক

এম কবীর, ঝিনাইদহ  : ঝিনাইদহের শৈলকুপার সাপখোলা গ্রামে রাতের আধারে বাড়িতে বাড়িতে নারীদের গোপন ভিডিও ধারন করার অপরাধে জান্নাতী নামের এক নারী ও জুলকার খা নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের সাইবার টিম শুক্রবার (৫ মে) ভোরে তাদের উপজেলার সাপখোলা গ্রাম থেকে গ্রেপ্তার করে।

৫ মে শুক্রবার দুপুর ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আশিকুর রহমান। তিনি জানান, গত এক বছরের বেশি সময় ধরে শৈলকুপার সাপখোলা গ্রামে রাতের আধারে এ চক্র নারীদের ঘুমন্ত অবস্থা সহ গোপন অশ্লীল ভিডিও ও ছবি ধারন করে আসছিলো। ঈদের দিন রাতে গ্রামের কৃষক মামুনুল ইসলাম ফেরদৌসের বাড়িতে গোপনে ভিডিও ধারনের সময় তিনি মোবাইলটি কেড়ে নিতে সক্ষম হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে আতংক ও উদ্বেগের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্ত ভোগি মামুনুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে শৈলকুপা থানায় পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে তদন্তশেষে সাইবার টিম শুক্রবার ভোরে সাপখোলা গ্রামের আদিল উদ্দিন খার ছেলে জুলকার খা ও একই গ্রামের শামসুলের মেয়ে জান্নাতী খাতুনকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা নগ্ন ভিডিও ধারন করে ব্লাকমেইলিং ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছিল।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page