August 20, 2026, 1:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বাল্যবিবাহ আত্মহত্যা মানবপাচার প্রতিরোধ বিষয়ক সভা

এম এ কবীর, ঝিনাইদহ : বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও ওয়েল ফেয়ার এফোর্স (উই) এর যৌথ আয়োজনে বাল্য বিবাহ, আত্নহত্যা, মানবপাচার প্রতিরোধ  ও সরকারী খরচে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার হরিনাকুন্ডু উপজেলার দরিবিন্নি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বুলবুল আহম্মেদ। সচেতনতামলক সভায় আরও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সংস্থার সদস্য ও প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালাল, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক (অবসরপ্রাপ্ত) আহমেদ হোসেন ও মানবাধিকার কর্মী  বাবলু কুমার কুন্ডু। বিদ্যালয়ের সভাপতি জিহাদ আহম্মেদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত ঐ সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মিজানুর রহমান।
এছাড়া সভায় প্রশ্ন ও প্রক্রিয়া ব্যক্ত করেন শিক্ষার্থী মুশফিকুর রহমান, জুলিয়া খাতুন, তামান্না ও সামিয়া। সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা  করেন লিগ্যাল এইড অফিসের স্টাফ মেহেদী হাসান, মানবাধিকার সংস্থার কর্মী মেহেরুন্নেসা মিনু, উই এর কর্মী আসাদুজ্জামান ও শাহিনুর রহমান। প্রধান অতিথি  বুলবুল আহম্মেদ নির্যাতিত বিচার প্রার্থী দরিদ্র অসহায় ব্যক্তিদের সরকারী খরচে আইনগত সহায়তা গ্রহন ও যেকোন প্রয়োজনে লিগ্যাল এর হেল্প লাইন (১৬৪৩০) এ যোগযোগের পরামর্শ দেন। তিনি আরও বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে এসকল বিষয়ে সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page