April 10, 2026, 10:01 am
শিরোনামঃ
খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বাল্য বিবাহ নিরোধকল্পে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক অরিয়েন্টেশন

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে বাল্য বিবাহ নিরোধ কল্পে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক এক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ জেলা পরিষদ অডিটরিয়ামে  রুপান্তর ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন-অর রশিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা।  অনুষ্ঠানে  জেলার  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিক ২৫ জন অংশ গ্রহণ করেন।

কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধে গণ মাধ্যম কর্মীদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম। পরে মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন জেলা রিপোটার্স  ইউনিটির সাধারন সম্পাদক সাহিদুর রহমান সন্টু,ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল হাই, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসিম আনছারী ও ৭১ টিভির রাজিব হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে জন সচেনতার কোন বিকল্প নেই। এক সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকান্ড নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হয়েছে তবে এখন আর পরিবার পরিকল্পনা বিষয়ে কাউকে সচেতন করতে হয় না।

বক্তারা বলেন, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণ পরিবহনকে নারী বান্ধব ও যৌন হয়রানী মুক্ত করতে হবে। স্বল্প শিক্ষিত ও শিক্ষায় ঝরে পড়া মেয়েরা যেন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষনের আওতায় আসতে পারে সেদিকে  বিশেষ দৃষ্টি দিতে হবে। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল ভিত্তিক ব্যপক সচেতনতা বৃদ্ধি করাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে অভিভাবক ও সামাজিক ভাবে সকলকে সচেতন করতে হবে। সেই সাথে বাল্য বিবাহ নিরোধ কল্পে আইনের সঠিক ব্যবহার করা গেলে বাল্য বিবাহ প্রতিরোধ করা যেতে পারে। অনুষ্ঠান পরিচালনা করেন রুপান্তরের কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমান।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page