February 27, 2026, 11:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বীজের মূল্য আগাম নির্ধারনের দাবীতে সভা অনুষ্ঠিত

এম এ কবীর, ঝিনাইদহ : বীজের দাম আগাম বৃদ্ধির দাবিতে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতির কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ মে সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালী পার্ক মিলনাতায়নে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি হাবিবুর রহমান, ইউসুফ আলী, প্রধান উপদেষ্টা এনামুল হক ।

বক্তারা বলেন, বর্তমানে বিএডিসি গমের বীজ ৬০ টাকা মূল্য নির্ধারণ করায় ক্ষতির সম্মূখিন হচ্ছে তারা। তাই গম বীজের দাম ৬৫ টাকা ও ধানের বীজ ৫২ টাকা করার দাবি জানান। একই সাথে ধান বীজের দাম পুর্বেই নির্ধারণের দাবীও জানান।

সভায় ঢাকা, মানিকগঞ্জ, রবিশাল, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, তেগুনিয়া, পাবনা, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, সিলেট, টাঙ্গাইল, ফরিদপুর, ঝিনাইদহসহ সারা দেশের ২৭টি জোনের কৃষক নেতারা অংশগ্রহণ করেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page