October 9, 2026, 2:00 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

এম এ কবীর, ঝিনাইদহ : ‘টেকসই উন্নয়নে পর্যটন’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ জেলা শহরে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের  হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পর্যটন শুধু বিনোদন নয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবার সহযোগিতায় টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ঝিনাইদহ জেলা রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবীর ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page