October 9, 2026, 10:45 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক এক সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ষষ্টি চন্দ্র রায়, ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং ক্যাব ঝিনাইদহ জেলা সভাপতি আমিনুর রহমান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের সেমিনারে ডিজিটাল প্লাটফর্মে মূল প্রবন্ধ উপস্থ্পন করেন।

প্রধান অতিথি আব্দুল আওয়াল বলেন, আমারা সকলেই যে কোন ভাবেই হোক একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে সব সময় অধিকার আদায় করে নিতে হয়। তিনি বলেন, শিক্ষিত হওয়া ছাড়া কোন উপায় নেই এ জন্য আমাদের জানা এবং বোঝার জন্য শিক্ষিত হতেই হবে। তিনি বলেন আইনের ভেতরে থেকেই সকলকে সচেতন করে তুলতে হবে। তিনি দ্রব্য মূল্য, মোড়কজাত পণ্য, খাদ্যে ভেজাল, উৎপাদন, বিপনন, এবং ভোক্তা পর্যায়ে পৌছানোকে শৃংখলার মধ্যে নিয়ে আসার আহব্বান জানান। তিনি বলেন মুক্ত বাজার অর্থনীতিতে মূল্য নির্ধারণ করে ব্যবসা করা বেশ কঠিন, এখানে রয়েছে প্রতিযোগিতা তবে ক্রেতারা সচেতন হলে বাজার নিয়ন্ত্রণ সহজ হয়। তিনি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সাধরণ ভোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষকে অবহিত করণের বিষয়ে জোর দেন। সেমিনারে ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সরকারী বেসরকারী অফিস প্রধান, ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তারা অংশগ্রহন করেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page