April 7, 2026, 12:39 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেলার শৈলকূপায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক বিভাগ। এসময় সরকারি জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করায় বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আসাননগর এলাকায় এ অভিযান চালানো হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগরে সড়ক বিভাগের জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরী করেছিলো স্থানীয় প্রভাবশালীরা। ওই সব স্থাপনা সরিয়ে নিতে সড়ক বিভাগের পক্ষ থেকে বারবার নোটিশ দেয়া হলেও দখলদাররা আদেশ না মেনে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছিল।

শৈলকূপা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) সিরাজুস সালেহীনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে জেলা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানাসহ শৈলকূপা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সহকারী প্রকৌশলী বলেন, মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের আশেপাশে যেকোনো অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page