October 9, 2026, 7:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

২৬ জুন বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী, উৎসব বন্ধন এবং আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনজুর মোরশেদ বিপিএম এবং সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান।

সভায় ডিজিটাল প্লাটফর্মে দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক গোলক মজুমদার।

প্রধান অতিথি বলেন, মাদকের ভয়াবহতা সবার জানা। এ থেকে রক্ষা পেতে আমাদের সন্তানদের সব সময় খেয়াল রাখতে হবে তাদেরকে জীবনমূখী শিক্ষা দিতে হবে। তাদের কে সাঁতার শেখাতে হবে, নিজের কাজ নিজে করতে শেখাতে হবে, খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন যে সমস্ত ব্যক্তির জ্ঞাত বহির্ভূত আয় আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তাদেরকে আইনের আওতায় আনা হবে কারণ তারা মাদক পাচারের সাথে সম্পৃক্ত কি-না সেটাও খতিয়ে দেখা হবে।

তিনি বলেন একটা জাতিকে ধ্বংস করতে বেশী কিছু লাগে না তাদের ভেতর মাদকের নেশা ঢুকিয়ে দিতে পারলেই সব শেষ। তিনি বলেন যে পরিবারে একজন মাদকাসক্ত আছে সেই পরিবারই জানে এর ভয়াবহতা কত। সেই পরিবারই জানে তাদের কতটা কলঙ্কিত হতে হয়, অপমান সইতে হয়।

তিনি বলেন আমাদের এখানে যারা মাদক ব্যবসা করে,মাদক পাচার করে,মাদক গ্রহন করে তাদের সাথে আমরা সম্পর্ক রেখে চলবো না,তাদেরকে আমরা ভাল থাকতে দিতে পারিনা। তিনি বলেন মাদকের সার্কেল ভেঙে দিতে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য উৎসববন্ধন ও র‌্যালী বের করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page