April 6, 2026, 12:54 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মানবাধিকার সংগঠনের শীত বস্ত্র বিতরণ

এম এ কবীর, ঝিনাইদহ :  তীব্র হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অসহায় আর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষে। কনকনে এই শীতে সমাজের অসহায় শীতার্তদের কিছুটা উষ্ণতা দিতে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাখা কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরন অনুষ্ঠানে সংস্থার সদর উপজেলা শাখার সভাপতি আহম্মেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর।

সংস্থার সাধারন সম্পাদক বাবলু কুন্ডুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা শাখার সাধারন সম্পাদক হাফিজুর রহমান, নির্বাহী সদস্য ডাঃ মুন্সী রেজা সেকেন্দার, কামরুজামান পিন্টু, রুহুল আমিন, এস এম তালেবুল ইসলাম. কাজী আতিয়ার রহমান এবং মানবাধিকার কর্মী সাইদুর রহমান বাদশা।

পরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে সেসময় শহরের বিভিন্ন এলাকার শতাধিক ছিন্নমূল, নির্যাতিত ভিকটিম, অসহায়, গবীব, দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। শীতবস্ত্র পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page