February 27, 2026, 9:52 am
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ প্রদান

জাফিরুল ইসলাম : ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র পক্ষ থেকে এ বৃত্তি প্রদান করা হয়।
এসডিএফ’র যশোর আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, আরিফুল ইসলাম, এসডিএফ’র ঝিনাইদহের ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএফ’ জেলা কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম, সারওয়ার জাহান, সুলতানা বুলবুলি, সজীব কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলার ৩৮ জন শিক্ষার্থীদের ২৪ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। ৩ বছরের ৭২ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে অসহায় এই মেধাবী শিক্ষার্থীদের।

আজকের বাংলা তারিখ



Our Like Page