April 6, 2026, 6:08 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ   

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড ফর সেকেন্ডারী ইহ্নটিটিউশন্স স্কিম, এসইডিপি’ কর্মসূচীর  আওতায় ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ মেধাবী ২৯ জন ছাত্র-ছাত্রীকে নগদ অর্থ ও ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

এ সময় সরকারী মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈই, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, সরকারী নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page