October 9, 2026, 7:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার বিশ্বাস (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (২৮ মে ) সন্ধ্যায় উপজেলার জোড়াদহ ইউনিয়নের বরইতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হরিশপুর গ্রামের খয়বার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার বিশ্বাস, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ আট জন আহত হয়।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। তাকে কুষ্টিয়া হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতরা হলেন- হরিশপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে শুভ (২২), একই গ্রামের ভিকু মন্ডলের ছেলে আবু তালেব (৫৫) ও ভায়না গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহাবুব রহমান, তারা বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page