October 9, 2026, 8:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে রক্ষণাবেক্ষণের অভাবে কাজে আসছে না যাত্রী ছাউনি

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে রক্ষণাবেক্ষণের অভাবে পথচারী,যাত্রী ও সাধারণ মানুষের বিশ্রামের জন্য নির্মিত যাত্রী ছাউনিগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। কোনোটি দখলে নিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালীরা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীসহ পথচারীরা।

জেলা পরিষদের তথ্যমতে, যাত্রীসহ মানুষের বিশ্রামের জন্য জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদের জায়গায় ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মধ্যে মহাসড়ক,বাজারসহ বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় ৪০টি যাত্রী ছাউনি। পরবর্তীতে সময়ে আরও কিছু যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। প্রতিটি যাত্রী ছাউনির নির্মাণ ব্যয় ছিল গড়ে ৩০ হাজার থেকে দেড়লাখ টাকা।

সরেজমিন দেখা যায়, ঝিনাইদহ সদরের চুটলিয়া মোড়ের যাত্রী ছাউনিটি দীর্ঘ প্রায় ১৩ বছর অযতেœ পড়ে আছে। মধুপুর চৌরাস্তা বাজারের যাত্রী ছাউনিটি দখল করে পাকা করে মোটরসাইকেল রাখার জায়গা বানিয়েছেন স্থানীয় প্রভাবশালী। হাটগোপালপুর, কালা বাজার, ডায়াবেটিক হাসপাতালসহ বিভিন্ন এলাকার যাত্রী ছাউনিগুলোরও একই অবস্থা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন এভাবে পড়ে থাকলেও তা দেখভাল করা হয় না। ফলে এখানে বসা যায় না। যে যার মতো দখলে রেখেছে। অযতেœ পড়ে থাকা সরকারি এ সম্পত্তি দখল করে কেউ দোকান বসিয়েছেন। আবার কেউবা ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পাকা করে কাজে লাগাচ্ছেন নিজেদের প্রয়োজনে। ফলে বিভিন্ন সময় যাত্রীদের পাশাপাশি ঝড়-বৃষ্টির সময় নারীরাও এখানে দাঁড়াতে পারেন না।

চুটলিয়া এলাকার কাশেম মন্ডল জানান, এখানকার যাত্রী ছাউনিটি ১২-১৩ বছর হলো ভেঙে পড়ে আছে। এর ভেতরে কেউ আসতেও পারেন না, বসতেও পারেন না। যাত্রীরা গাড়ির জন্য আশপাশের দোকানগুলোতে বসে অপেক্ষা করেন। বৃষ্টির সময় যাত্রীদের দুর্ভোগের শেষ থাকে না।

চৌরাস্তা এলাকার মুদি ব্যবসায়ী সবুর মিয়া বলেন, ‘বাজারের যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। যেকোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে। কয়েকদিন আগে এখানে মোটরসাইকেল রাখার পর ছাদের পলেস্তারা ভেঙে মোটরসাইকেলের ক্ষতি হয়।’

হাটগোপালপুর বাজার এলাকার সোলেমান হোসেন বলেন, ‘যাত্রী ছাউনিতে নোংরা পরিবেশ। ওর মধ্যে মানুষ বসবে কীভাবে? যারা বিচালির ব্যবসা করেন তারা এর মধ্যে বিচালি রাখেন। অনেকে চেয়ার, টেবিল, বাইসাইকেলও রেখে দেন। কেউ কেউ চায়ের দোকান দিয়ে বসে আছেন। যাত্রী ছাউনিগুলো বেদখল হয়ে আছে।’

এ বিষয়ে ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশীদ বলেন, জরিপ করে ক্ষতিগ্রস্ত যাত্রী ছাউনি মেরামত ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page