February 28, 2026, 2:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহ জেলায়  ৫শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ ২৬ ডিসেম্বর সকালে ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম তার নিজ বাসভবনে এ কম্বল বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেবি রহমান, প্রচার সম্পাদক পারভীন আক্তার, দপ্তর সম্পাদক গুলশান আরা, মহিলা আওয়ামী লীগ নেতা নাছিমা সিদ্দিকী বুলবুলি প্রমুখ।
এ উপলক্ষে আলোচনা সভায় খালেদা খানম বলেন, তীব্র শীতে অসহায় মানুষদের একটু উষ্ণতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার দেওয়া হচ্ছে। আজ ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকার ৫’শ দুস্থদের মাঝে কম্বল দেওয়া হলো। আগামীতে পর্যায়ক্রমে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ২ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page