October 9, 2026, 7:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহে আজ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আজ শনিবার ঝিনাইদহ ২৫০-শয্যা সদর হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ঝিনাইদহ ২৫০-শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান।

এসময় ঝিনাইদহ উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন ও যুগ্ম- সম্পাদক সাব্বির আহমেদ জুয়েল, প্রকৌশলী মো. কামরুল ইসলাম, ডা. মো. শফিউল আলম সোহাগ, ডা. মোয়াজ্জেম হোসেন দিপু, ডা. মেহেদী হাসান প্রমুখ।

এ সময় ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

আয়োজকরা জানান, জেলা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, দপ্তর ও সড়কের পাশের খালি জায়গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page