March 16, 2026, 6:43 pm
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সাপ নিয়ে খেলা করতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু 

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে সাপ নিয়ে খেলা করতে গিয়ে মাহাফুজুর রহমান (১৬) নামের এক কিশোর সাপের কামড়ে মারা গেছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত মাহাফুজুর রহমান ওই গ্রামের মো. মতিয়ার রহমান মতির একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তালগাছ থেকে একটি সাপ ধরে মাহাফুজ টিফিন বাটিতে রেখে দেয়। মঙ্গলবার দুপুরে আবার সে তালগাছের কাছে গিয়ে সাপটি নিয়ে খেলতে শুরু করে। একপর্যায়ে সাপটি তাকে ছোবল দেয়।

প্রথমে মাহাফুজ গাছের পাতা ঘষে এবং মুখ দিয়ে বিষ টেনে তোলার চেষ্টা করে। এতে তার অবস্থার আরও অবনতি ঘটে। সঙ্গে থাকা বন্ধু সোহান পরিবারের লোকজনকে খবর দেয়। বিকেল ৩টার দিকে মাহাফুজকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার গভীর রাতে মরদেহ গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বলেন, “নিজের অজ্ঞতার কারণেই কিশোরটি প্রাণ হারিয়েছে। শিশু-কিশোরদের সাপসহ বিপজ্জনক প্রাণী নিয়ে খেলাধুলা না করার ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে।”

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাত-আরা জানান, “সাপে কামড়ানোর অনেকটা সময় পর রোগীকে হাসপাতালে আনা হয়, যা তার অবস্থাকে সংকটাপন্ন করে তোলে।”

বুধবার সকালে জানাজা শেষে মাহাফুজুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page