October 17, 2026, 5:03 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ব্রহ্মপুর গ্রামের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর জ্যেষ্ঠ ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রবিউল ইসলাম পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়েন মজিবুল ইসলাম। এ নিয়ে আপত্তি জানান তাঁর ছোট ভাই রবিউল ইসলাম। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

স্বজনদের অভিযোগ, বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবিউল লাঠি দিয়ে মজিবুলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে শৈলকুপা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে যান। এদিকে স্থানীয়রা তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page