March 16, 2026, 9:29 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঝিনাইদহে আলোচিত হত্যা মামলায় সজিব আহমদে অপু (২৪) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সজিব আহমেদ অপু হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঝিনাইদহ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চৌধুরী এ রায় দেন।

মামলার এজাহার সূত্র জানায়, ২০২২ সালের ৫ ডিসেম্বর সজীব আহমেদ অপু একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম জনির মোবাইল ও এক্সেসরিজের দোকান থেকে বাকিতে মোবাইল ফোন কিনতে যায়। কিন্তু দোকানদার জনি বাকিতে মোবাইল ফোন বিক্রি করতে রাজি না হলে দুজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সজিব আহমেদ অপু মোবাইল ব্যবসায়ী জনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় নিহত জনির বড় ভাই সাব্বির আহমেদ হরিণাকুণ্ডু থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলা প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম মশিউর রহমান বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলায় বিজ্ঞ আদালত একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। রায়ে প্রাথমিকভাবে সন্তুষ্ট।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page