November 21, 2026, 7:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহে আলোচিত হত্যা মামলায় সজিব আহমদে অপু (২৪) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সজিব আহমেদ অপু হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঝিনাইদহ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চৌধুরী এ রায় দেন।

মামলার এজাহার সূত্র জানায়, ২০২২ সালের ৫ ডিসেম্বর সজীব আহমেদ অপু একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম জনির মোবাইল ও এক্সেসরিজের দোকান থেকে বাকিতে মোবাইল ফোন কিনতে যায়। কিন্তু দোকানদার জনি বাকিতে মোবাইল ফোন বিক্রি করতে রাজি না হলে দুজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সজিব আহমেদ অপু মোবাইল ব্যবসায়ী জনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় নিহত জনির বড় ভাই সাব্বির আহমেদ হরিণাকুণ্ডু থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলা প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম মশিউর রহমান বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলায় বিজ্ঞ আদালত একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। রায়ে প্রাথমিকভাবে সন্তুষ্ট।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page