April 10, 2026, 7:09 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে হরিণাকুন্ডুতে স্কুলছাত্রীকে অপহরণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে  স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ  মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে  তিন লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৯ মে) সকালে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম  হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান,  ২০০৮ সালের ১৫ মে  হরিণাকুন্ডু উপজেলার ৭ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের আশ্বাসে অপহরণ করে নিয়ে যায় একই উপজেলার  ভায়না গ্রামের আমিরুল ইসলাম। দুদিন ঝিনাইদহ শহর ও  হরিণাকুন্ডুর সাতব্রিজ এলাকায় আটকে রেখে ধর্ষণ করে। ১৭ মে শহরের কলাহাট এলাকায় তাকে ফেলে পালিয়ে যায় আমিরুল।

তিনি জানান, এ ঘটনায় ২৯ মে ভুক্তভোগীর  মা বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় আমিরুলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৯ জুলাই আমিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় একটি ধারায় আমিরুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও  দুই লাখ টাকার জরিমানা এবং অপর একটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকার জরিমানা করে।

মামলায় অপরাধের সাজা একসঙ্গে কার্যকর হবে বলে জানান আইনজীবী বজলুর রহমান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page