October 9, 2026, 3:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ২ হাজার ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের  শৈলকূপায় ২ হাজার ৪০ পিস ইয়াবাসহ অন্তর মন্ডল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে শৈলকূপা পৌরসভার মাঠপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক অন্তর মন্ডল মাঠপাড়া গ্রামের রশিদ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অন্তর মন্ডলের বাড়ীতে অভিযান চালায় শৈলকূপা পুলিশ। সে সময় তার ঘর থেকে দুই হাজার চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ টাকা এবং খুচরা বিক্রয় কাজে ব্যবহৃত ৭ বান্ডেল জিপার পলিপ্যাক উদ্ধার করা হয়।

শৈলকূপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান জানান, অন্তর মন্ডল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদকসেবী। পুলিশ অভিযান চালিয়ে তার নিজ ঘর থেকে ইয়াবার বড় চালান জব্দ করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page