September 25, 2026, 11:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ৭০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজসহ কৃষি উপকরণ বিতরণ

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজসহ সার ধানবীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত,জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুর রহমান সোম প্রমূখ।
কৃষি বিভাগ থেকে জানা যায়, সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৭০০ কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি (রাসায়নিক) সার, ২ কেজি হাইব্রিড রোপা আমন ধানের বীজ, ছত্রাকনাশক ওষুধ,এক বান্ডিল সুতলি, এক বান্ডিল পলিথিনসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক কৃষককে ২ হাজার ৮ শত টাকা করে দেয়া হবে। চলতি অর্থবছরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ উপকরণ দেয়া হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page