October 10, 2026, 1:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ জেলায় রাতের সড়কে যাত্রীদের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মহাসড়কে ডাকাতি রোধে ঝিনাইদহ জেলায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। জেলার সড়ক-মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের অস্থায়ী চেকপোস্ট। সন্ধ্যার পর থেকেই ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার যাত্রীবাহী বাসে চলছে তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ।

বুধবার রাত ৯টায় সরেজমিন দেখা গেছে, ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অস্থায়ী চৌকি বসিয়ে যাত্রীবাহী দূরপাল্লার বাসে তল্লাশি কার্যক্রম শুরু করেছে পুলিশ। সদর থানা পুলিশ ও আরাপপুর হাইওয়ে পুলিশ যৌথভাবে এ তলাশী কার্যক্রম পরিচালনা করছে।

যাত্রীবাহী বাসে পুলিশ ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করছে। যাতে যাত্রী বেশে কেউ ডাকাতি বা ছিনতাই করার সুযোগ না পায়। পুলিশের এই উদ্যোগে যাত্রী, পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারদের মাঝে স্বস্তি ফিরেছে।

জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ-মাগুরা সড়কের হাট গোপালপুর বাজার, যশোর-ঝিনাইদহ মহাসড়কের বিষয়খালি বাজার, কালীগঞ্জ শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ঝিনাইদহ-মহেশপুর সড়কের খালিশপুর মোড়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব পয়েন্টে যাত্রীবাহী যানবাহনে রাতভর চলছে নিয়মতান্ত্রিক তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ।

ঢাকাগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, রাতের বেলা দূরপাল্লার বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা রোধে পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়। পুলিশ তৎপর হলে অপরাধীরা সুযোগ পাবে না। যাত্রীরাও নিরাপদ বোধ করছে।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি জোরদার করা হয়েছে। আসন্ন ঈদে ঘরমুখি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কে ও যাত্রীবাহী বাসে ছিনতাই ও ডাকাতির মত ঘটনা রোধে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তল্লাশি কার্যক্রম চলবে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের জানমালের নিরাপত্তার স্বার্থে রাতব্যাপী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ একসঙ্গে কাজ করে যাচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ সড়কের নানা পয়েন্টে পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page