March 26, 2026, 10:08 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজান ; সম্পাদক নাসিম আনসারী

সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক আহমদ নাসিম আনসারী

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান। আর প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমদ নাসিম আনসারী। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে ডেইলি স্টারের ব্যুরো চিফ আজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্ট ও দৈনিক নবচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক পদে ‘এখন’ টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিল্টন নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন সেতু, প্রচার ও আইনবিষয়ক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সকালের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শেখ শফিউল আলম লুলু নির্বাচিত হন।

নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আলাউদ্দিন আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শেখ সেলিম, দৈনিক জনতার জেলা প্রতিনিধি আজিজুর রহমান সালাম, কলামিস্ট রফিক আহমাদ এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রবীণ আইনজীবী শেখ ওয়াসিকুর রহমান এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিল্টন ও কুদরত-ই-নূর আলম বিপুল।

এ সময় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page