March 26, 2026, 8:14 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ ট্যাংকলরী  শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোট গণনা শেষে গভীর রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইদুল করিম মিন্টু ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানাযায়, ১৯টি পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। মোট ৩ হাজার ৬৩৯ জন ভোটারের মধ্যে ৩ হাজার ১৮৮ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে ৪৫১ জন ভোটার ভোট দেননি। বাতিল হয়েছে ৬৯টি ভোট।

সূত্র জানায়, ৪ বছর পর অনুষ্ঠিত শ্রমিকদের এই নির্বাচনে সভাপতি পদে মাসুদ রানা প্রাইভেটকার প্রতিক নিয়ে ১ হাজার ৪৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচতি হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব দাউদ হোসেন পান ৮৪০ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ওলিয়ার রহমান দোয়েল প্রতিক নিয়ে ১ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাহাঙ্গীর আলম সাগর পান ১ হাজার ১৮৭ ভোট।

শ্রমিক সংগঠন সূত্র জানায়, ২০১৯ সালের আগষ্ট মাসে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন হয়েছিল।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইদুল করিম মিন্টু জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিকে নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকদের সংগঠন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। তিনি আশা প্রকাশ করেন নির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবেন এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page