April 6, 2026, 4:26 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির স্মারকলিপি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সুবিধা নিশ্চিতে ঝিনাইদহ পৌর প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

৪ আগষ্ট সোমবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক,ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও ঝিনাইদহ পৌর প্রশাসকের দায়িত্বে থাকা কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের কাছে এই স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্র্ট্সা ইউনিটির সভাপতি এবং সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি এম এ কবীর,আব্দুস সবুর,সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন মুন্না,কৃষি বিষয়ক সম্পাদক বাপ্পী হুসাইন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন প্রমূখ।

এতে বলা হয় অবৈধভাবে সরকারী জায়গা, পুকুর,খাল-জলাশয় দখল,ভরাট,প্লান অনুযায়ী ভবন নির্মাণ না করা,অব্যবস্থাপনা,ঘুষ,দূর্নিতী,লুটপাট, পেশী শক্তি এবং ক্ষমতার অপব্যহারের ফলে ঝিনাইদহ শহর পানির নীচে। এই অবস্থা থেকে নাগরিকদের মুক্তি দিতে অবিলম্বে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। পানি নিষ্কাশন,যাতায়াত ব্যবস্থার উন্নয়ন,  পৌর আইন মেনে বাড়িঘর নির্মাণ,যথেষ্ঠ পরিমাণ সড়ক বাতি, অফিস আদালত এবং বাড়ি ঘরের ছাদের পানি রাস্তায় না ফেলার  বিষয়ে তদারকী জোরদার করা এবং অবিলম্বে জলাবদ্ধতা দূর করতে হবে। স্মারক লিপি গ্রহন করে পৌর প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াসদেন এবং নাগরিক সমাজের পক্ষ থেকে উত্থাপিত দাবী সমূহ তুলে ধরার জন্য সমন্বয় কমিটিকে ধন্যবাদ জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page