April 6, 2026, 12:16 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ পৌরসভায় উম্মুক্ত টেন্ডার অনুষ্ঠিত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ পৌর সভায় এই প্রথম বারের মত উম্মুক্ত টেন্ডার অনুষ্ঠিত হয়েছে। এতে ঝিনাইদহ পৌর বাস টার্মিনাল,পৌর ট্রাক টার্মিনাল এবং মিনি ট্রাক টার্মিনালের এক বছর মেয়াদে সর্বোচ্চ দর দাতাকে ইজারা দেয়া হয়।
গতকাল বিকালে পৌর মেয়রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টেন্ডার ড্রপ কমিটির আহবায়ক এবং প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নব নির্বাচিত পৌর মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, ড্রপ কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন এবং জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মোঃ শরিফুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর সভার কমিশনার বৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,টেন্ডারে অংশগ্রহনকারী ঠিকাদার এবং সাংবাদিকবৃন্দ।
সভায় সকলের উপস্থিতিতে ড্রপকৃত টেন্ডার যাচাই বাছাই শেষে ঝিনাইদহ পৌর বাস টার্মিনালের ইজারা সর্বোচ্চ চব্বিশ লক্ষ টাকা দরদাতা এসটি এন্টার প্রাইজের সত্বাধীকারী ইউনুছ আলীর অনুকুলে বরাদ্দ দেয়া হয়। এতে পাঁচ জন ঠিকাদার অংশ নেয়। এদিকে পৌর ট্রাক টার্মিনালেন ইজারা পেয়েছেন সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা দরদাতা এসটি এন্টার প্রাইজ এবং মিনি ট্রাক টার্মিনালের ইজারা পেয়েছেন ৪ লক্ষ ১৯ হাজার ৩ শত ২০ টাকায় মন্টু মন্ডল।
পৌর মেয়র হিজল বলেন পৌর সভার সমস্ত কর্মকান্ড সচ্ছতার সাথে পরিচালিত হবে। তিনি এই কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page