October 29, 2026, 12:48 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী রনি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী সাবেক ৩ বারের সংসদ সদস্য শহীদুল ইসলাম মাষ্টারের পুত্র মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৮ ডিসেম্বর রোববার বিকালে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খাদিজা আক্তারের কাছে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সালাউদ্দীন বুলবুল সিডল, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির নেতা এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার পিতা মরহুম শহীদুল ইসলাম মাষ্টার এই এলাকার মানুষের সাখ-দুঃখে আজীবন পাশে ছিলেন। তার অদর্শ অনুসরণ করেই আমি রাজনীতি করছি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page