March 26, 2026, 10:37 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ-৪ আসনে রাশেদকে মনোনয়ন ; কান ধরে নাকে খত দিয়ে দল ছাড়লেন বিএনপি কর্মী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে রাশেদ খাঁনকে ধানের শীষের মনোনয়ন দেওয়ায় কানে ধরে ও নাকে খত দিয়ে বিএনপি ত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির এক স্থানীয় কর্মী। ওই কর্মীর নাম সাকিব হোসেন। তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী।

গত বৃহস্পতিবার)(২৫ ডিসেম্বর ) কালীগঞ্জ শহরের সোনালী ব্যাংকের পেছনে ওই কর্মী নাকে খত দিয়ে দল ত্যাগের ঘোষণা দেন। ওই ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব হোসেন নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। পাশাপাশি তিনি বিএনপির সক্রিয় কর্মী। সম্প্রতি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি থেকে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে মনোনয়ন দেয় বিএনপি। এ ঘটনায় কালীগঞ্জের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে ওঠেন।

নাকে খত দেওয়া সাকিব হোসেন বলেন, কালীগঞ্জে বিএনপির তিনজন হেভিওয়েট প্রার্থী ছিল। তারা দুর্দিনে দলের নেতাকর্মীদের পাশে ছিল। কিন্তু রাশেদ খাঁন বিএনপির কেউ না, কালীগঞ্জের কেউ না। কালীগঞ্জের মানুষ রাশেদ খাঁনকে ভোট দেবে না। ধানের শীষ প্রতীক নিয়ে এলেও তাকে আমরা ভোট দেব না। দল যেহেতু দুর্দিনের নেতাদের মূল্যায়ন করেনি, সেই ক্ষোভ থেকেই আমি নাকে খত দিয়ে বিএনপি ত্যাগ করেছি।

সাকিব হোসেন আরও বলেন, দলের হাইকমান্ডকে অনুরোধ করে জানাবো, এখনো সময় আছে এই আসনে দলের দুর্দিনের নেতাদের মূল্যায়ন করা হোক। তা না হলে আমার মতো হাজার হাজার নিবেদিত কর্মী ভোট দেবে না।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, কালীগঞ্জের তৃণমূল বিএনপির নেতাকর্মীরা চরম হতাশায় ডুবে গেছে। দলের দুর্দিনের কাণ্ডারিরা বঞ্চিত হয়েছেন। সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। তারা কালীগঞ্জবাসীর বিপদে আপদে পাশে থাকা নেতাদের ভোট দিতে চায়। দল যেহেতু নিবেদিত প্রার্থীদের মূল্যায়ন করেনি, সেহেতু সাধারণ ভোটাররাই তাদের সিদ্ধান্ত নেবে। সাকিবের মতো হাজারো কর্মী আজ ব্যথিত।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page