February 24, 2026, 1:40 am
শিরোনামঃ
মাগুরায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা প্রদান ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশদ্রোহী ইউনুস বাহিনীর দেড় বছরের অপকর্ম ফাঁস করে দিলেন মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : স্থানীয় সরকারমন্ত্রী পুনরায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার : তথ্যমন্ত্রী ডেপুটি স্পিকার পদে তিনজন সংসদ সদস্যের নাম জোরালোভাবে আলোচনায় ১২ মার্চ থেকে চালু হচ্ছে ঢাকা-মালদ্বীপ সরাসরি ফ্লাইট সিরাজগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ ১ জন আটক গাইবার্ন্ধায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনােইদহের মহেশপুরে জামায়াত নেতাকে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে সমাবেশ

স্টাফ রিপোর্টার : হত্যা মামলা দিয়ে কাজরিবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল আলীকে হেনস্থা করার প্রতিবাদে মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে  বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলার শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ  জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলার আমীর অধ্যাপক ফারুক আহম্মেদের  সভাপতিত্বে ও উপজেলা জাময়াতের সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৩ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানা নায়েবে আমীর ফকির আহম্মেদ মাষ্টার, কোটচাঁদপুর উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আমিরুল ইসলাম, মহেশপুর থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আক্তারুজ্জামান , থানা নায়েবে আমীর  আব্দুল ওহেদ , কোটচাঁদপুর পৌর আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহেশপুর পৌর আমীর মাওলানা লুৎফর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু হানিফ ।

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন যারা অন্যায় করেছে তাদের বিচার হোক এটা আমরা চায়। কিন্তু যারা এর সাথে জড়িত নেই তাদেরকে অন্যায় ভাবে মামলা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীসহ ৯জনের মামলা প্রত্যহারের দাবী জানান।

মামলা প্রত্যাহার না হলে আরো কঠিন কর্মসুচি দেব আমরা।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page