November 21, 2026, 11:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

টাকা নেবেন উপহারও নেবেন কিন্তু ভোটটা দিবেন হাঁসে :  ব্যারিস্টার রুমিন ফারহানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ভোটের আগে কেউ আপনেরারে উপহার দিতে পারে। এটা লইয়া লইয়েন। টাকা নেবেন তাগো (তাদের) ভোট দিবেন হাঁসে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাদের টাকা অবৈধ। তাই তাদের টাকা নেবেন, কিন্তু তাদের এই অপরাধের শামিল হবেন না। কারণ বিবেক বিক্রি করা যায় না।

তিনি বলেন, ১২ ফেব্রুয়রি সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট নেবেন। কেননা পরে লাইন বড় হলে বিরক্ত হয়ে চলে আসবেন। আপনি হয়তো মনে করবেন, আপনার একটা ভোট কিছু না। কিন্তু এটা আমার জন্য অনেক মূল্যবান।

তিনি আরও বলেন, স্বতন্ত্র শুনলেই মনে হয় তিনি বুঝি একলা। কিন্তু আমি একা না। আমার পাঁচ লাখ ভাই-বোন আছে। ভাইয়েরা যারা আছেন তারা ভোট গণনা না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না।

তিনি আরও বলেন, ‘হাঁস মার্কা হলো চাঁন্দাবাজি-ধাব্দাবাজি ও মামলাবাজির বিরুদ্ধের মার্কা। হাঁস মার্কা হলো বড় দলের অত্যাচারের বিরুদ্ধে মার্কা। এসব থেকে মুক্তি পেতে আপনারা হাঁস মার্কায় ভোট দিবেন।’

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page