February 28, 2026, 2:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণগুলো তুলে দেন।

শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে- স্কুল ব্যাগ, টিফিন বক্স, খাতা ও কলম।

শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থী সুমাইয়া খাতুন, রাব্বী ও পারভীন সুলতানা বলেন, শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, টিফিন বক্স, খাতা ও কলম পেয়ে অনেক খুশি হয়েছে। এতে করে আমাদের পড়ালেখায় আরও উৎসাহ যোগাবে। এরকম উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে অনুরোধ করব পরবর্তীতে এ ধারা অব্যাহত থাকে।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম বলেন, শিক্ষার মান উন্নয়নে ও পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগী করার লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করতে পেরে আনন্দিত। শিক্ষা উপকরণ বিতরণ এটি একটি ধারাবাহিক কাজ। শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page