September 30, 2026, 3:59 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে ট্রাকসহ ২০ লাখ টাকার সয়াবিন তেল ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে এবার ট্রাকচালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকসহ ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকটির চালক ও হেলপারকে মারধর করে আহত করা হয়েছে।

আহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে আলামিন ও বাবু মিয়ার ছেলে টিটু। এদের মধ্যে আলামিন ট্রাক চালক ও টিটু হেলপার ছিলেন।

শুক্রবার (৩০ মে) দুপুরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ৩০ মে বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের দুটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশ্যে রওনা হন। তার মধ্যে একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে একটি সেতুতে উঠলে রাত ৩টার দিকে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে এবং চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকচালক ও হেলপারকে মাধপর করে আহত অবস্থায় ব্রিজের অদূরে ফেলে রেখে যায়। এরপর রাত সাড়ে ৪টার দিকে টহলরত পুলিশ আহত অবস্থায় তাদের দেখে উদ্ধার করে। বিষয়টি ট্রাক মালিককে জানান তারা।

ট্রাকের মালিক সনি জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সয়াবিন তেলের ড্রাম লোড করে একসঙ্গে দুটি ট্রাক রওনা হয় বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশ্যে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক টাঙ্গাইলের মির্জাপুরের একটি ব্রিজের ওপর ছিনতাইয়ের কবলে পড়ে। পরে চালক এবং হেলপারকে ব্রিজের ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে আহত অবস্থায় তাদেরকে ফেলে রেখে ছিনতাইকারীরা ট্রাক ও সয়াবিন তেল নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ৬০ ড্রামে ১১ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল রয়েছে, যার আনুমানিক দাম প্রায় ২০ লাখ টাকা।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ট্রাক চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ



Our Like Page