March 26, 2026, 8:08 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে ডিবি পরিচয়ে প্রতারণা ; পুলিশের হাতে আটক দোলোয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দোলোয়ার হোসেন খান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক দেলোয়ার টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান খানের ছেলে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বলেন, প্রতারক দেলোয়ার হোসেন খান বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করেন। এসময় তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানান ওই ব্যক্তি। পরে তাকে ঘটনাস্থলে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার প্রকৃত পরিচয় বেরিয়ে আসে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আটক দেলোয়ার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, সরকারি বড় কোনো কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতেন। রোববার বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় প্রতারণাকালে পুলিশ তাকে আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার সত্যতা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page