April 8, 2026, 2:41 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ   

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আজ ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৩ জন শিক্ষার্থীসহ দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সখীপুর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৩ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, ১৬ জন দরিদ্র বেকার নারীকে সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও ক্রিকেট সামগ্রী, ৩০ জন কৃষককে কৃষি উপকরণ, ১০ টি দরিদ্র পরিবারকে টিউবওয়েল, ১৫ জন দরিদ্র মহিলাকে গবাদি পশু, ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page