September 30, 2026, 10:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে নকল সরবরাহের দায়ে দুই শিক্ষক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের দেলদুয়ারে পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) ডা. এফ.আর খান পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিক্ষকরা হলেন- শাহানশাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আল মামুন ও জিয়াউর রহমান।

জানা গেছে, ওই দুই শিক্ষকের কেন্দ্রে নিয়মিত দায়িত্ব পালনের অনুমতি না থাকা সত্ত্বেও কেন্দ্রসচিবকে ম্যানেজ করে অবৈধ উপায়ে অতিরিক্ত তিনটি শিট সংগ্রহ করে তাতে প্রশ্নপত্রের উত্তর লিখে পরীক্ষার কক্ষে সরবরাহের উদ্যোগ নেন। কিন্তু তার আগেই কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েন। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, কেন্দ্রে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছিল কিন্তু তার আগেই তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের ট্যাগ অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, দুই শিক্ষককে গতকাল বিকেলে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page