August 31, 2026, 3:51 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত যশোরে পৌরসভার সাবেক কাউন্সিলর রাজিবুল আলম আটক যশোরের শার্শায় ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল যশোরের শার্শায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি আটক বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে : শিক্ষামন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর চট্টগ্রামে বন্ধ দোকানের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার টাঙ্গাইলে মাথায় পাথর মেরে বাবাকে হত্যা করল ছেলে
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান ; ৭ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে যমুনা নদীর কালিহাতী উপজেলা অংশে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা।

এ সময় তিনি জানান, অভিযানে ৭ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়। এছাড়াও অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ ২০২৫ এর ধারা ৫ অনুযায়ী পৃথক দুটি মামলায় অভিযুক্তদের মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি বলেন, মা ইলিশ রক্ষায় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page