October 11, 2026, 1:06 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে মুক্তিপণের টাকার জন্য মামার হাতে প্রাণ গেল ৩ বছর বয়সী ভাগ্নির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মুক্তিপণের মাত্র ৫০ হাজার টাকার জন্য মামার হাতে খুন হয়েছে ৩ বছর বয়সী তুলি। এ ঘটনায় পুলিশ ঘাতক মামা সুমন, সুমনের স্ত্রী এবং সুমনের মাকে আটক করেছে।

শুক্রবার দুপুরে উপজেলার মুরাইদ এলাকায় সুমনের বাড়ির পানির ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তুলি আক্তার (৩) উপজেলার মুরাইদ এলাকার সোহেল রানার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তুলির মামা কৌশলে তুলিকে তাদের বাড়ি নিয়ে আসেন। এক পর্যায়ে সুমন তুলির বাবাকে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। শুক্রবার বিষয়টি সোহেল রানা পুলিশকে অবগত করেন। এ সময় পুলিশ সুমন, সুমনের স্ত্রী ও সুমনের মা মরিয়ম বেগমকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুমন তুলির মরদেহ তার বাড়ির পানি ট্যাংকে রেখেছে বলে জানান। পুলিশ সুমনের বাড়ির পানির ট্যাংক থেকে তুলির মরদেহ উদ্ধার করে। এ সময় তুলির গলায় গামছা পেঁছানো অবস্থায় দেখা গেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, তুলির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page