October 9, 2026, 6:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে স্বামীর সামনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ; ৬ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) গৃহবধূর স্বামী বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কচুয়া চাঁদের হাট এলাকার দক্ষিণপাড়া আমাদের কলেজ সংলগ্ন গজারি বনে এ ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামের হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত মিয়ার ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫) এবং সমেশ আলীর ছেলে মোজাম্মেল (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে স্বামী-স্ত্রী মিলে চাঁদের হাট এলাকায় আমাদের কলেজে বেড়াতে যান। সেখান থেকে ফেরার সময় সন্ধ্যার দিকে তাদের পথরোধ করে কয়েকজন যুবক। এ সময় ওই গৃহবধূ ও তার স্বামীকে আটক করে কলেজটির পাশে গজারি বনে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় তারা। এরপর ওই গৃহবধূ তার স্বামীকে সঙ্গে নিয়ে সখীপুর থানায় গিয়ে ঘটনার বিস্তারিত জানায়। পরে পুলিশ রাতেই অভিযুক্ত ছয় জনকে আটক করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page