September 30, 2026, 7:31 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৫ মে) সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী রাত ২টার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখতে বলে। তার কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়। সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান করে এসেছিলেন। তার সঙ্গে আরও একজন লোক থাকলেও আমি চিনতে পারিনি।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে। নিহতের নামে একটি হত্যাসহ একাধিক মামলায় রয়েছে।

প্রসঙ্গত, নিহত রায়হান নিয়মিত মাদকসেবন এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। এছাড়া তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page