April 12, 2026, 2:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল এবং আমাদেরই থাকবে : পাটমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল এবং আমাদেরই থাকবে। তিনি বলেন, টাঙ্গাইলের শাড়ি নিয়ে কয়েক দিন ধরে আলোচনা হচ্ছে। ভারতও জিআই জার্নাল প্রকাশ করেছে, আমরাও করেছি। দুটি দেশে জিআই থাকতে পারে না।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সরকারের এ বিষয়ে আপিলের পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে নানক গণমাধ্যমকর্মীদের বলেন, এটা রাতের বেলায় যখন আমরা গণমাধ্যমে পেয়েছি, পরের দিন ফার্স্ট আওয়ারে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়-অধিদপ্তরকে নিয়ে বসেছি। ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রণালয় যে জার্নালটি প্রকাশ করেছিল, আমাদের কর্মতৎপরতার কারণে ওইদিন সন্ধ্যার পরে সরিয়ে নিয়েছে।

নিজেদের ব্যর্থতা স্বীকার করে নানক বলেন, বাকি যে কথাটা বলতে পারি, সত্যি কথা, আমাদের এটি আগে নেওয়া উচিত ছিল। আমরা নিতে পারিনি। আমাদের যেমন নেওয়া উচিত ছিল, জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা নিতে পারেননি। এখন যেখানে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি।

তিনি আরও বলেন, ওরা যে কৌশলের আশ্রয় নিয়েছে, ওরা যে ট্রেড মার্ক নিয়েছে- ‘টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল’। টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। সেটি প্রতিষ্ঠার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার আমরা করবো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page