October 12, 2026, 4:55 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

টানা বর্ষণে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে উৎপাদন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। যার ফলে পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

রবিবার কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে ১৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, রবিবার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে মোট ১৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যার মধ্যে কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ৩৩ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৩২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৪ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ২২ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এছাড়া পানির পরিমাণ আরো বাড়লে সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলে তিনি জানান।

এদিকে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদে বর্তমানে ৯০.৬০ এমএসএল পানি থাকার কথা থাকলেও রবিবার সকাল ৯টা পর্যন্ত ৮২.৮৩ এমএসএল পানি রয়েছে।

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী, মো. জাহাঙ্গীর আলম জানান, গত কয়েক দিনের টানা বর্ষণে হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। যার কারণে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু হয়েছে এবং উৎপাদন অনেকটা বৃদ্ধি পেয়েছে। ধীরে ধীরে কাপ্তাই হ্রদে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে।

প্রসঙ্গত, একমাস পূর্বেও হ্রদে পানি স্বল্পতায় ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন মাত্র দৈনিক ৩৫ মেগাওয়াটে নেমে আসে। তবে গত কয়েকদিনে টানা বর্ষণে হ্রদে পানি বৃদ্ধি পাওয়াতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে তবে পানি আরো বাড়লে উৎপাদন আরো বাড়বে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page