October 7, 2026, 2:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

টানা ৫ দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে শীত। পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। হিমালয় থেকে আসা পাহাড়ি হিমেল হাওয়া আর রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো জেলা। ভোরে ভারি যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়— বুধবার সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এ নিয়ে টানা ৫ দিন এ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। গতকাল মঙ্গলবারও সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া সোমবার (৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ৮৪ শতাংশ। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের প্রভাব বরাবরই বেশি পঞ্চগড়ে। সন্ধ্যার পর বাড়ছে ঠাণ্ডা, বাড়ছে শীতের অনুভূতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ছে চারদিকে। সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা।

তীব্র শীতে ব্যাহত হচ্ছে জনজীবন।



Our Like Page